Monday, April 22, 2013

শ্রীমঙ্গলে এমপির জিপ-বাস সংঘর্ষে নিহত ২

জেলা সংবাদদাতা-   মৌলভীবাজার সদরের সংসদ সদস্য (এমপি) মোহসীন আলীর পাজেরো জিপের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকার হাজী আনছার আলী (৮৫) ও এমপির জিপের চালক হোসেন মিয়া (২৫)। তিনি একই এলাকার বুনবীর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট মহাসড়কে ভৈরবগঞ্জ বাজারে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে এমপি মোহসীনের পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনছার আলী ও জিপচালক হোসেন মিয়া নিহত হন।
দুর্ঘটনার সময় এমপি মোহসীন তার পাজেরো গাড়িতে ছিলেন না।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

No comments:

Post a Comment