Thursday, February 28, 2013

বড়লেখায় সাংবাদিকের বাড়ি পুড়ে গেছে.......

মৌলভীবাজারের বড়লেখায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুর রবের বাড়ি আগুন লেগে পুড়ে গেছে। তবে এটি প্রতিহিংসাবশত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র জানায়, দক্ষিণভাগে সংঘর্ষের ঘটনা শেষ না হতেই দৈনিক যুগান্তর ও জালালাবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রবের দক্ষিণভাগস্থ বাড়িতে রাত সাড়ে ৮টায় অগ্নিকাণ্ড ঘটে। বাড়িঘর পুড়ে অন্যান্য মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা। তবে এটি প্রতিহিংসাবশত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অনেকে আবার বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতেপারে। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক জানান, এখনো কিছু বলা যাচ্ছে না। বাড়ির মালামালপুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন।

No comments:

Post a Comment