Sunday, March 10, 2013

সাঈদীর ফাসি দাবি করায় ইমাম কে নির্যাতন

মৌলভীবাজার,০৯ মার্চ: যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদীর ফাঁসি দাবি করার অভিযোগ তুলে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার নামাজের পূর্বে এক মসজিদের ইমামকে মারধর করা হয়েছে।

এ অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। বেলা পৌনে ১টায় ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গুলেরহাওর জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানায় দায়ের করা ইমামের অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গুলেরহাওর জামে মসজিদে নামাজ পড়তে যান কুরমা চা বাগাম মসিজদের ছানি-ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কুরমা মসিজদের প্রশিক্ষক ক্বারী আব্দুস সালাম। জুম্মার নামাজের পূর্বে তখন মসজিদ ইমাম বয়ান দিচ্ছিলেন।

তখন আব্দুল আজিদ, জসিম মিয়া, সাইদ মিয়া ও ফয়সল মিয়া গং কয়েক মুসলস্নী অভিযোগ করে বলেন, ইমাম ক্বারী আব্দুস সালাম প্রখ্যাত আলেম মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদীর ফাঁসি দাবি তুলেছেন।

এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্ক-বিতর্ক শুরম্ন হলে কুরমা চা বাগাম জামে মসজিদের সানি ইমাম ক্বারী আব্দুস সালামকে মারধর করা হয়। ঘটনাটি নামাজের ঠিক পূর্ব মুহূর্তে বেলা পৌনে ১টায় দক্ষিণ গুলেরহাওর জামে মসজিদের ভিতর এত বড় ঘটনা ঘটলেও মসজিদের ইমাম নীরব ভূমিকা পালন করেন।

বিকেল সাড়ে ৪ টায় নির্যাতিত ইমাম ক্বারী আব্দুস সালাম কমলগঞ্জ থানায় আব্দুল আজিদ, জসিম মিয়া, সাইদ মিয়া, ফয়সলসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

হামলার শিকার ইমাম কারী আব্দুস সালাম জানান, তিনি সুবিচার প্রার্থনা করে থানায় মামলা করেছেন। অভিযোগ সম্পর্কে বক্তব্য জানার চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment