Sunday, March 10, 2013

বড়লেখায় নিউ সমনবাগ বাজার ব্যবসায় সমিতির কমিটি গঠন.....

বড়লেখা প্রতিনিধি:-

বড়লেখার নিউ সমনবাগ চা বাগান বাজারে স্থায়ী ব্যবসায়ীদের উদ্যোগে এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্টিত হয়। বাজারের ব্যবসায়ী জনাব জমির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ হরেন্দ্র সিংহ, বাগান পঞ্চায়েত এবং সভাপতি নারায়ন কালোয়ার, সাধারন সম্পাদক সিতারাম গড়াই, ইউ.পি সদস্য অকিল বাকতি, সমাজ সেবক আব্দুল বারী, কলাজুরা ওযার্ড আওয়ামীলীগের সহ সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল হান্নান বলু, সমাজ সেবক যতি গাটোয়ার, দাসুয়া দাস, অজয় গাটোয়ার প্রমুখ। সভায় প্রস্থাবের মাধ্যমে আলোচনার ভিত্তিতে নিউ সমনবাগ চা বাগান বাজার ব্যবসায়ী সমিতির দ্বি- বার্ষিক কার্যকারী কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিঠিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন –ডাঃ হরেন্দ্র সিংহ।সহ সভাপতি জমির হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মনাফ, সহ সাধারন সমপাদক মাষ্টার সঞ্জয় সিংহ, সহ সাধারন সম্পাদক অজিৎ দাস, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক দ্বিলীপ কালোয়ার, দপ্তর সম্পাদক রামকুমার কালোয়ার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর নুর এবং প্রচার সম্পাদক শাহাব উদ্দিন।

No comments:

Post a Comment