বড়লেখা প্রতিনিধিঃ:-
জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়েও ডাকাত খোঁজে পায়নি দশ গ্রামের মানুষ। ঘটনাটি শুক্রবার গভীর রাতে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটায় জায়ফরনগর ইউনিয়নের মধ্য ভোগতেরা গ্রামের তমছির আলীর পুত্র মিন্টু প্রতিবেশী কয়েকজনকে ফোন করে বলেন তাঁরবাড়ীতে ডাকাতরা আক্রমন করেছে। এক পর্যায়ে মসজিদের মাইকে ডাকাত প্রতিহতের ঘোষণা দেয়া হয়। জুড়ী থানার ওসি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলের দিকে গিয়ে পার্শ্ববর্তী গরেরগাঁও জামেমসজিদের ওয়াজ মাহফিলের মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানান। মাইকের এসকল ঘোষণা শুনে ভোগতেরা, গরেরগাঁও, বেলাগাঁও, কালীনগর, চম্পকলতা, বিশ্বনাথপুর, গৌরীপুর, মনতৈল, ভবানীপুর, ও কামিনীগঞ্জ বাজার এলাকার শতশত মানুষ ঘুম থেকে জেগে উঠে পুরো এলাকা তন্য তন্য করে খোঁজলেও কোন ডাকাতের সন্ধ্যান পায়নি। তবে আতংকিত লোকজন সকাল পর্যন্ত পাহারায় থাকেন।

No comments:
Post a Comment